🧬অ্যান্টিবায়োটিক সম্পর্কে সবকিছু
একজন ফার্মাসিস্ট হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর বিষয়গুলোর মধ্যে একটি হলো-Antibiotic
এটি মানবজাতিকে মৃত্যুর দ্বার থেকে বাঁচিয়েছে, আবার ভুল ব্যবহারে জীবনকে ঝুঁকিতে ফেলতেও পারে।
অ্যান্টিবায়োটিক কী?
অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে অথবা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।
এগুলো ভাইরাস, ফাঙ্গাস, পরজীবী—কোনো কিছুর উপর কাজ করে না।
ব্যাকটেরিয়া = জীবন্ত অর্গানিজম
ভাইরাস = জীবন্তও নয়, অজৈবও নয়
তাই ভাইরাসে অ্যান্টিবায়োটিক কাজ করে না।
অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে (Mechanism of Action)
অ্যান্টিবায়োটিক সাধারণত ৫টি উপায়ে কাজ করে—
✔ ১) Cell Wall Synthesis Block করে
উদাহরণ: Penicillin, Cephalosporin
ব্যাকটেরিয়ার সেল ওয়াল নষ্ট করলে ব্যাকটেরিয়া মারা যায়।
✔ ২) Protein Synthesis ইনহিবিট করে
উদাহরণ: Macrolide, Aminoglycoside, Tetracycline
ব্যাকটেরিয়া প্রোটিন বানাতে না পারলে বাঁচতে পারে না।
✔ ৩) DNA Replication বন্ধ করে
উদাহরণ: Fluoroquinolone
DNA না বানাতে পারলে ব্যাকটেরিয়া বাড়তে পারে না।
✔ ৪) Cell Membrane নষ্ট করে
উদাহরণ: Polymyxin
✔ ৫) Metabolic Pathway ব্লক করে
উদাহরণ: Sulfonamides, Trimethoprim
কোন রোগে অ্যান্টিবায়োটিক লাগে? (বিস্তারিত তালিকা)
✔ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ
• নিউমোনিয়া
• টিউবারকিউলোসিস
• টাইফয়েড
• টনসিলাইটিস (ব্যাকটেরিয়াল)
• ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)
• Skin Infection (Cellulitis, Impetigo)
• Dental Infection
• Ear Infection (Otitis Media – ব্যাকটেরিয়াল)
• Sinusitis (ব্যাকটেরিয়াল)
• Meningitis
কোন রোগে অ্যান্টিবায়োটিক কখনো লাগে না
এগুলো পুরোপুরি ভাইরাল রোগ—
✖ সাধারণ সর্দি
✖ মৌসুমি জ্বর
✖ ইনফ্লুয়েঞ্জা
✖ ভাইরাল কাশি
✖ ডেঙ্গু
✖ চিকুনগুনিয়া
✖ ভাইরাল ডায়রিয়া
✖ ভাইরাল গলা ব্যথা
এগুলোতে অ্যান্টিবায়োটিক খেলে একটুও লাভ নেই। বরং শরীরের ক্ষতি হতে পারে।
অ্যান্টিবায়োটিকের ধরন (Antibiotic Classes)
১. Penicillins
Amoxicillin, Ampicillin
• Ear, throat, dental, UTI, skin infections
২. Cephalosporins
Cefixime, Cefuroxime, Ceftriaxone
• Moderate–severe infection
৩. Macrolides
Azithromycin, Clarithromycin
• Pneumonia, atypical infection, throat infection
৪. Fluoroquinolones
Ciprofloxacin, Levofloxacin
• UTI, gastroenteritis, respiratory infections
৫. Tetracyclines
Doxycycline
• Acne, cholera, malaria prevention
৬. Aminoglycosides
Gentamicin, Amikacin
• Severe infections (hospital use)
৭. Sulfonamides
Co-trimoxazole
• UTI, respiratory infection
৮. Carbapenems (Powerful)
Imipenem, Meropenem
• Resistant bacteria
• ICU/Hospital use
Antibiotic Course & Duration
প্রতিটি অ্যান্টিবায়োটিকের নিজস্ব ডোজ, ডিউরেশন এবং ফার্মাকোকিনেটিকস আছে।
সাধারণ নিয়ম
✔ ৩–৫ দিন – অনেক সাধারণ Infection
✔ ৭–১০ দিন – Moderate Infection
✔ 14+ দিন – Typhoid, severe infection
✔ TB – ৬ মাস (fixed regimen)
মনে রাখবেন
➡ একদিন বন্ধ করলে সম্পূর্ণ কোর্স নষ্ট হয়ে যায়
➡ ভালো লাগলেই বন্ধ করা যাবে না
➡ Overdose / Underdose দুটোই বিপজ্জনক
Antibiotic Resistance — সবচেয়ে বড় বিপদ
অ্যান্টিবায়োটিক ভুলভাবে খেলে ব্যাকটেরিয়া এমনভাবে শক্তিশালী হয়ে ওঠে যে—
• সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করে না
• শক্তিশালী ওষুধ লাগতে থাকে
• ICU তে ভর্তি হতে হতে পারে
• মৃত্যু পর্যন্ত হতে পারে
বিশ্বে বছরে প্রায় 1.3 million মানুষ Antibiotic Resistance এ মারা যায় (WHO)।
যেসব কারণে রেজিস্ট্যান্স হয়
-
নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু করা
-
ডোজ ভুল
-
কোর্স না শেষ করা
-
কম ডিউরেশন
-
ঘন ঘন ভিন্ন ভিন্ন অ্যান্টিবায়োটিক খাওয়া
-
Viral infection এ Antibiotic ব্যবহার
অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects)
• ডায়রিয়া
• গ্যাস
• বমি
• অ্যালার্জি
• ফুসকুড়ি
• লিভার এনজাইম বৃদ্ধি
• কিডনির ক্ষতি
• ইমিউনিটি দুর্বল
কিছু ক্ষেত্রে—
Anaphylaxis (জীবনঘাতী) পর্যন্ত হতে পারে।
শিশুদের ক্ষেত্রে Antibiotic Special Rules
• Syrup এ চামচ দিয়ে ডোজ দেওয়া ভুল
• Weight-based dose (mg/kg)
• অনেক অ্যান্টিবায়োটিক শিশুর জন্য নিরাপদ নয়
• ভাইরাল ফ্লু/কাশিতে কখনো অ্যান্টিবায়োটিক নয়
গর্ভবতী নারীদের ক্ষেত্রে সতর্কতা
সব অ্যান্টিবায়োটিক নিরাপদ নয়।
সংবেদনশীল গ্রুপ:
• Tetracycline (বেবির দাঁত ক্ষতি করে)
• Fluoroquinolone (হাড় সমস্যার ঝুঁকি)
শুধু ডাক্তার নির্ধারিত অ্যান্টিবায়োটিক নিরাপদ।
১০টি সাধারণ ভুল ধারণা (Myths vs Facts)
❌ ভুল: জ্বর মানেই অ্যান্টিবায়োটিক
✔ সত্য: ৮০% জ্বর ভাইরাল
❌ ভুল: ২ দিন খেলেই বন্ধ
✔ সত্য: কোর্স নষ্ট
❌ ভুল: শক্ত অ্যান্টিবায়োটিক সবসময় ভালো
✔ সত্য: পার্শ্বপ্রতিক্রিয়া বেশি, রেজিস্ট্যান্স বেশি
❌ ভুল: আলাদা আলাদা অ্যান্টিবায়োটিক ট্রাই করা
✔ সত্য: পুরো বডির microbiome নষ্ট হয়
❌ ভুল: অন্যের প্রেসক্রিপশন ব্যবহার
✔ সত্য: রোগ অনুযায়ী Antibiotic ভিন্ন
সঠিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার (Guidelines)
✔ সেলফ-মেডিকেশন নয়
✔ Test-based antibiotic (Culture & Sensitivity)
✔ Dose ঠিকভাবে
✔ সম্পূর্ণ কোর্স
✔ Alcohol এর সাথে কিছু antibiotic incompatible
✔ Doctor/Pharmacist এর পরামর্শ অবশ্যই
ভবিষ্যৎ: Post-Antibiotic Era
WHO বলছে—
ঠিক এখন থেকেই যদি সঠিকভাবে Antibiotic ব্যবহার না করি, ভবিষ্যতে—
• সাধারণ জ্বর
• ছোট ইনফেকশন
• কাটাছেঁড়া
এগুলোও মারাত্মক হয়ে উঠতে পারে।
এসময়কে বলা হয়: Post-Antibiotic Era
